ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশ নেবে পাঁচটি করে মোট ১০টি বিশ্ববিদ্যালয়। দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ২৫ অক্টোবর মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।
অন্যদিকে, ফুটবলের লড়াই শুরু হবে ২৬ অক্টোবর। প্রথম ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস, ম্যাচের দিনক্ষণ ও খেলার সময়সহ ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি দেখে নিন।