শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

দেশিয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পাঁচ দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি। প্রতিষ্ঠানগুলো ৩২৩টি স্টলে তাদের বিভিন্ন ধরনের আসবাব ও আধুনিক ডিজাইনের পণ্য প্রদর্শন করছে।

গতকাল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলা আইসিসিবির পুষ্পগুচ্ছ, রাজদর্শন ও নবরাত্রি হলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না। পাশাপাশি মেলা উপলক্ষে ক্রেতারা বিভিন্ন আসবাবের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

অনুষ্ঠানে মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের আসবাবশিল্প অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে এ খাতে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এটি শিল্পটির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, তৈরি পোশাকশিল্পের মতো প্রচলিত রপ্তানি খাতের বাইরে আন্তর্জাতিক বাজারে দেশীয় ফার্নিচার ব্র্যান্ডগুলোর অবস্থান তৈরি হওয়া দেশের জন্য গর্বের বিষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার আসবাবের বাজার গড়ে উঠেছে, যার পুরোটাই এখন দেশীয় শিল্পের দখলে।

বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশীয় আসবাবশিল্পের অগ্রগতি ধরে রাখতে পণ্যের মান উন্নয়ন, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন এবং দক্ষ জনবলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আবদুল আউয়াল বলেন, জাতীয় ফার্নিচার মেলা দেশীয় উৎপাদকদের নতুন নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। একই স্থানে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর অংশগ্রহণের ফলে ক্রেতারা বিভিন্ন পণ্যের নকশা ও বৈশিষ্ট্য তুলনা করে নিজেদের প্রয়োজন অনুযায়ী আসবাব বেছে নিতে পারবেন।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ড। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।

আরও

উদ্বোধনী দিনে রফিক-আশরাফুলের উপস্থিতি: জমে উঠেছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

বণিক বার্তা

উদ্বোধনী দিনে রফিক-আশরাফুলের উপস্থিতি: জমে উঠেছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

বসুন্ধরা আবাসিক এলাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২...

২০২৬-১০-২৬ ১২:৩৪

ইউরোপের বাজারে তিন চাপ: ধাক্কার মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত

বণিক বার্তা

ইউরোপের বাজারে তিন চাপ: ধাক্কার মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত

ফ্রান্সের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, ইউরোপীয় ক্রেতাদের পোশাক কেনায় ধারাবাহিক সতর্কতা এবং পণ্যের পাইকারি দাম কম...

২০২৬-১০-২৬ ১২:৩১

তারুণ্যের মেলা ও ক্রীড়া প্রতিভার সন্ধানে বসুন্ধরায় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

বণিক বার্তা

তারুণ্যের মেলা ও ক্রীড়া প্রতিভার সন্ধানে বসুন্ধরায় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আজ থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্রিকেট ও ফুটবলের সবচেয়ে বড়...

২০২৬-১০-২৬ ১২:২৮

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

বণিক বার্তা

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভী...

২০২৬-১০-২৪ ২১:২৮

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা

বণিক বার্তা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬...

২০২৬-১০-২৪ ২১:২৩

সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা

বণিক বার্তা

সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা

সরকারি চাকরিতে কে কোথায় নিয়োগ পাবেন, কোন কর্মকর্তা কোন পদে পদায়িত হবেন কিংবা কার ভাগ্যে জুটবে লাভজনক কর্মস্থল—এসব সিদ...

২০২৬-১০-২৪ ১৫:৫৮