
সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও ভাস্কর্যশিল্পীসহ নানা পেশার মানুষের বসবাস এই ভবনে। দিনব্যাপী এই আয়োজনে ভবনের সব পরিবারের সদস্য ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নারী ও পুরুষদের জন্য পৃথক আনন্দদায়ক খেলাধুলার ইভেন্ট। খেলাধুলা শেষে ছিল মুখরোচক মধ্যাহ্নভোজ এবং অংশগ্রহণকারী সবার জন্য বিশেষ উপহার সামগ্রী।

আয়োজনে ভবনের বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইকবাল, রিংকু, তাজুল ইসলাম, মো. জাহান কবির সিপু, তাপস বাবু, মো. সুমন, মো. ইমন, মো. সাবুল মোল্লা ও মো. সামী হোসেনসহ অন্যান্য পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল বাসেত বলেন, “আমরা সবাই যেন সবসময় এভাবেই মিলেমিশে থাকি। প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এই বন্ধন আজীবন অটুট রাখাই আমাদের প্রত্যাশা।”

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “ব্যস্ত নাগরিক জীবনে এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তোলে। আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় মাতিয়ে রাখেন সামী হোসেন। সব মিলিয়ে ‘একতা লজ’-এর এই মিলনমেলা যেন নাগরিক যান্ত্রিকতার ভিড়ে প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।