মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা

আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা

নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুরে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এসেছিল পুরোনো দিনের স্মৃতি। সঙ্গে ছিল মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ ও রাজকীয় পরিবেশ। গান, খাবার আর নান্দনিক আয়োজনের এমন সমন্বয়ে রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা।

রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যা থেকে জমে ওঠে এ আয়োজন। বাইরে ছিল নগরীর ব্যস্ততা, যানবাহনের শব্দ ও কর্মচঞ্চলতা। আর রেস্টুরেন্টের ভেতরে মৃদু আলো, ঐতিহ্যবাহী সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুর তৈরি করে ভিন্ন এক আবহ।

এদিন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ আয়োজন ‘এডিশন : ৯০স হিন্দি সংস’ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ সংগীতসন্ধ্যায় নব্বইয়ের দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না।

গানের পরিবেশনা শুরু হওয়ার পর অতিথিদের মধ্যেও দেখা যায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পরিচিত কোনো গানের সুর বেজে উঠলেই অনেকেই গুনগুন করে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান। ফলে খাবারের টেবিলগুলোও একসময় পরিণত হয় সংগীতের আড্ডায়।

আয়োজনটির বিশেষত্ব ছিল শুধু সংগীত পরিবেশনায় নয়, খাবার ও পরিবেশনের ধরনেও। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী মোগলাই খাবারের বিভিন্ন পদ ছিল অতিথিদের জন্য অন্যতম আকর্ষণ। পুরোনো রেসিপি ও প্রচলিত রন্ধনশৈলী অনুসরণ করে তৈরি খাবারের মাধ্যমে তুলে ধরা হয় উপমহাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্য।

খাবার পরিবেশনের ক্ষেত্রেও ছিল আলাদা আয়োজন। মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের অভ্যন্তরীণ সাজসজ্জা অতিথিদের মধ্যে তৈরি করে রাজকীয় ভোজের অনুভূতি। সংগীতের আবহের সঙ্গে খাবারের ঐতিহ্যবাহী স্বাদ যোগ হওয়ায় পুরো আয়োজনটি পেয়েছে ভিন্ন মাত্রা।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রতিটি পর্বে থাকবে সংগীতের আলাদা ধারা। প্রতি শুক্রবারের আয়োজনকে সাজানো হচ্ছে ভিন্ন ধরনের পরিবেশনা দিয়ে, যাতে দর্শক-শ্রোতারা প্রতিবার নতুন অভিজ্ঞতা পান।

নব্বইয়ের দশকের হিন্দি গানের পর আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে নজরুলগীতির আয়োজন। ২৭ নভেম্বর থাকছে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত।

আয়োজকদের প্রত্যাশা, সংগীতের বিভিন্ন ধারার এ আয়োজনের মাধ্যমে ব্যস্ত নগরজীবনে দর্শনার্থীদের জন্য তৈরি হবে বিনোদন ও ঐতিহ্যের ভিন্ন এক সমন্বয়। নব্বইয়ের দশকের হিন্দি গানের এ পর্বে যেমন পুরোনো দিনের স্মৃতি ফিরে এসেছে, তেমনি পরবর্তী আয়োজনগুলোও সংগীতপ্রেমীদের জন্য নিয়ে আসবে নতুন নতুন সুরের অভিজ্ঞতা।

আরও

৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান

বণিক বার্তা

৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান

দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উ...

২০২৬-১১-১৫ ১৮:৩২

পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

বণিক বার্তা

পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিস্তার ঘটেছে চার দশকেরও বেশি সময়ে। শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকদের হাত ধর...

২০২৬-১১-১৫ ১৮:২৯

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে?

বণিক বার্তা

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে?

জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে ​সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট স...

২০২৬-১১-১৪ ২১:৪১

শ্রমিকের মজুরি বনাম জীবনযাত্রার ব্যয়: সমাধান কোথায়

বণিক বার্তা

শ্রমিকের মজুরি বনাম জীবনযাত্রার ব্যয়: সমাধান কোথায়

বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্প। লাখ লাখ শ্রমিকের নিরলস শ্রমে গড়ে ওঠা এই শিল্প দেশের অর্থনী...

২০২৬-১১-১৪ ২১:৩৮

জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর

বণিক বার্তা

জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর

জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৩ নভেম্...

২০২৬-১১-১৪ ১৪:৩৮

একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

বণিক বার্তা

একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

রাজধানীর পশ্চিম রামপুরার ১২টি পরিবারের আবাসস্থল ‘একতা লজ’। ১৬ বছর ২ মাসের দীর্ঘ পথচলায় ভবনটি কেবল ইট-পাথরের বসবাসের ঠিক...

২০২৬-১১-১৪ ০১:০৭