শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে জানালো যুক্তরাষ্ট্র দূতাবাস

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে জানালো যুক্তরাষ্ট্র দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, এই প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে আর্থিক বন্ড পরিশোধ করতে হতে পারে, যা পরে শর্ত পূরণ সাপেক্ষে ফেরতযোগ্য।

পোস্টে উল্লেখ করা প্রক্রিয়া অনুযায়ী

ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে pay.gov–এর মাধ্যমে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।

এই প্রোগ্রামের আওতায় সাধারণত সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা ইস্যু করা হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নির্দিষ্ট কিছু প্রবেশপথ (port of entry) ব্যবহারের শর্তও থাকতে পারে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফিরে এসে ভিসার সব শর্ত যথাযথভাবে পূরণ করলে, যেমন নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসা এবং যুক্তরাষ্ট্রে অননুমোদিত কাজ না করা, বন্ডটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।

এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসা শর্ত ভঙ্গের ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময় শেষে আবেদনকারীর নিজ দেশে ফেরত নিশ্চিত করা।

তবে এই ধরনের প্রোগ্রাম সাধারণত নির্দিষ্ট শ্রেণির ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সীমিতভাবে প্রয়োগ করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা যায়।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯