শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

সংযমী হোন, যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

সংযমী হোন, যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহবান জানিয়েছেন তিনি।

রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দাম বাড়লেও দেশে এখনও তেলের দাম বাড়ানো হয়নি। যুদ্ধের চাপের মধ্যেও সরকার এখন পর্যন্ত ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করতে পেরেছে।

তিনি উল্লেখ করেন, পবিত্র ঈদুল ফিতরে পরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে, যা সরকারের সফল ব্যবস্থাপনারই ফল।

পরিকল্পনা মন্ত্রী জানান, সরকার বসে নেই; এখনও বিভিন্ন বিকল্প দেশ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রয়েছে। যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের ওপর যাতে চাপ না পড়ে, সেজন্য সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সহায়তা অব্যাহত রেখেছে।

আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তবে আমাদের অর্থনীতিতে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের সংযমী আচরণের প্রয়োজন হবে। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করতে চাই।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯