বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

সময় লাগবে তবে সকলের কথা শোনা হবে : প্রসেনজিৎ

সময় লাগবে তবে সকলের কথা শোনা হবে : প্রসেনজিৎ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর থেকেই টলিউড আর্টিস্ট ফোরামের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। নতুন সরকারের শপথের দিনেই সংগঠনের সহ-কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা দিগন্ত বাগচী। সেই সঙ্গে অভিনেতা জীতু কমলের মতো সদস্যদের ক্ষোভ প্রকাশ্যে আসায় রীতিমতো উত্তপ্ত টলিউড।

এমন পরিস্থিতিতে বুধবার সংগঠনের পক্ষ থেকে কলম ধরলেন কার্যকরী সভাপতি ও টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিক্ষুব্ধ শিল্পীদের উদ্দেশে তার বার্তা, ‘সময় লাগবে, তবে সকলের কথা শোনা হবে।’ ফোরামের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসায় কিছুটা বিরক্ত প্রসেনজিৎ।

তিনি শিল্পীদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে। আমাদের আন্তরিক অনুরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জানানোর আগে সরাসরি কমিটিকে অভিযোগ জানান। আপনারা যদি কমিটিতে না জানিয়ে ফেসবুক বা অন্য মাধ্যমে সরব হন, তবে আমাদের আর কী করার থাকে? আমরা তো পাল্টা সমাজমাধ্যম ব্যবহার করে উত্তর দিতে পারি না।'

দীর্ঘ ২৭ বছরের এই সংগঠনের অবদান নিয়ে প্রশ্ন ওঠায় প্রসেনজিতের কণ্ঠে শোনা গেছে প্রচ্ছন্ন অনুযোগ। তিনি প্রশ্ন তোলেন, ‘২৭ বছরের একটি সংগঠন শিল্পীদের জন্য কিচ্ছু করেনি, এটা কি হতে পারে? আমরা শিল্পীদের জন্য পারিশ্রমিকের নতুন কাঠামো তৈরি করেছি, কাজের সময় নির্দিষ্ট করেছি। অথচ আজ সবাই এসব ভুলে গিয়েছেন।’ 

সংগঠনটির অন্দরে গুঞ্জন উঠেছে যে, দিগন্ত বাগচী এবং ভরত কল রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সহকর্মীদের হুমকি দিতেন। এমনকি গত ৭ মে-র পর ফোরাম ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও নাকি শোনা গিয়েছিল। তবে এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত দুই অভিনেতা। তাদের পাশে দাঁড়িয়েছেন সহ-সভাপতি চিরঞ্জিৎ চক্রবর্তীও।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫