শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

সিয়ামের স্ত্রীর ভিডিওকাণ্ড, মুখ খুললেন মিম

সিয়ামের স্ত্রীর ভিডিওকাণ্ড, মুখ খুললেন মিম

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণের ভঙ্গি নিয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তাকে যেন টপ অ্যাঙ্গেলে ভিডিও করা না হয়। একইসঙ্গে অনুরোধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা অবন্তীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। তাদের দাবি, ক্যামেরার সামনে এমন পোশাক কেন পরা হয়েছে যা নিয়ে আপত্তি তুলতে হবে। এমন পরিস্থিতিতে অবন্তীর প্রতি সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অভিনেত্রী পরীমণি। এবার এ বিষয় খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

মিম বলেন, ‘যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনও এমন আচরণ করেন না।’

তিনি যোগ করেন, ‘এত বছরের অভিজ্ঞতায় আমি কখনও এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।’

মিম জানান, যেসব গণমাধ্যমকর্মী বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। মিমের ভাষায়, ‘আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।’

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২