শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

শিক্ষা বার্তা

শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, বড় পরিবর্তনের আভাস

শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, বড় পরিবর্তনের আভাস

শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনতে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারের আলোকে ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের আওতায় প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের সব শিক্ষককে ট্যাব সরবরাহ করা হবে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং কারিগরি শিক্ষার প্রসারে জোর দেওয়া হবে।

শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।

উচ্চশিক্ষা সহজ করতে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষার্থী ঋণ’ চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এছাড়া হাফেজে কুরআনদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গণঅভ্যুত্থান ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ চালিয়ে জট নিরসন করা হবে এবং জাতীয়করণকৃত জ্যেষ্ঠ শিক্ষকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

শেষে তিনি বলেন, এই ১৮০ দিনের কর্মসূচি দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষা খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাবে এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা বার্তা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ...

২০২৬-০৭-১৪ ২৩:১৯

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বার্তা

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা বার্তা

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা বার্তা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা বার্তা

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বার্তা

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯