শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল বাংলাদেশ। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরেও উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

এর আগে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর পর ফের পাকিস্তানকে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে বাংলাদেশ। দলের এই বড় সংগ্রহে মূল কারিগর ছিলেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বালে ১০৭ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি।

২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখান সালমান আলি আগা। কিন্তু ম্যাচ জয়ের জন্য শেষ দিকে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ বলে ৩০ রান।

খেলার এমন অবস্থায় ৭৯টি চার আর ৪টি ছক্কায় ১০৬ রান করে ফেরেন সালমান। তার বিদায়ের পর শাহিন শাহ আফ্রিদি চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।১১ রানে জয় পায় বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানেই অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান।

আজ রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪