রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

রাভিনা ট্যান্ডনের বাড়ি থেকে ৩২ লাখ টাকার গহনা চুরি!

রাভিনা ট্যান্ডনের বাড়ি থেকে ৩২ লাখ টাকার গহনা চুরি!

বলিউডের এক সময়ের অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে ২৫ লাখ রুপি মূল্যের গহনা খোয়া গেছে বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রাভিনা ট্যান্ডনের মায়ের ২৫ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকার বেশি মূল্যের গহনা ও ঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাভিনার পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম রাশি ছাবরিয়া। ২০২০ সাল থেকে রাভিনা ট্যান্ডনের বাড়িতে যাতায়াত করতেন।

অভিনেত্রীর মায়ের দেখাশোনা ও বিভিন্ন কাজে সহায়তা করার মাধ্যমে পরিবারের আস্থা অর্জন করেছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত বাড়ির একটি লকার ভেঙে স্বর্ণ ও হীরার গহনা এবং দুটি দামি ঘড়ি চুরি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা লকারে মূল্যবান জিনিসপত্র না দেখতে পেয়ে সজাগ হন। প্রথমে জিজ্ঞাসাবাদ করলে অস্বীকার করেন রাশি; এ বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন তিনি। সন্দেহ বাড়তে থাকলে রাভিনার পরিবার জুহু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া কয়েকটি ঘড়ি উদ্ধার করা হয়েছে। বাকি গহনাগুলো উদ্ধারের জন্য অভিযান চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২