সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

প্রযুক্তি ও আভিজাত্যের অনন্য মেলবন্ধন: চালু হলো বসুন্ধরা সুপার গলফ

প্রযুক্তি ও আভিজাত্যের অনন্য মেলবন্ধন: চালু হলো বসুন্ধরা সুপার গলফ

জাকজমকপূর্ন আনুষ্ঠানিকতায় চালু হয়েছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা সুপার গলফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সানভীর বসুন্ধরা গ্রুপ এসবিজির ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। উদ্বোধনী বক্তব্য রাখেন তানভীর বসুন্ধরা গ্রুপ টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এসবিজির চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। এছাড়াও বসুন্ধরা গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা সুপার গলফের চীফ অপারেটিং অফিসার রেজাউর রহমান খান জানান, ​সাধারণ গলফ কোর্সে শট দেওয়ার পর বল খুঁজতে হয় ঝোপঝাড় কিংবা মাঠের কোণে। কিন্তু বসুন্ধরা সুপার গলফে এই চিরাচরিত দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। ড্রাইভ করার পর শট নেওয়া বলটি মাঠের নিচে থাকা স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে সোজা চলে যায় সংগ্রহস্থলে। সেখানে অটোমেটিক মেশিনে ধুয়ে-মুছে পরিষ্কার হওয়ার পর বলটি পাইপলাইন ধরে আবারও খেলোয়াড়ের বে-এর টি-পয়েন্টে পৌঁছে যায়! খেলোয়াড় তখন প্রস্তুত পরবর্তী শটের জন্য—নেই কোনো বল খোঁজা বা কুড়ানোর ঝামেলা।
​পুরো প্রসেসটিই চলে হাই-টেক অটোমেশনের মাধ্যমে। 
অসাধারণ এই আয়োজনের মূল দর্শন—‘মোর দ্যান গলফ’ (More Than Golf)। অর্থাৎ এটি কেবল খেলাধুলার জায়গা নয়; পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক আড্ডার এক পূর্ণাঙ্গ ও ইনক্লুসিভ বিনোদন কেন্দ্র।
এখানে রয়েছে ​ডিলাক্স বে ও ভিআইপি সুইটস।
​৬৮টি ডিলাক্স বে: প্রথম ও দ্বিতীয় তলায় বিস্তৃত এই বেগুলোতে প্রতিটিতে একসঙ্গে সর্বোচ্চ ৬ জন খেলতে পারবেন। আছে নিজস্ব ‘বে হোস্ট’ ও ‘বে রানার’, যারা খেলোয়াড়দের শট ও খাবারের সার্ভিস দেবেন। সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তিনটি ধাপে (অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক) ঘণ্টাভিত্তিক সাশ্রয়ী খরচে খেলা যায়।
​১৭টি ভিআইপি সুইট: তৃতীয় তলায় অবস্থিত এসব ভিআইপি সুইটে ১৬ জন পর্যন্ত সময় কাটাতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেট রুম, প্রেজেন্টেশন ও মিটিং ব্যবস্থা, সাওয়ার রুম এবং প্রিমিয়াম ফুড সার্ভিসের সুবিধা থাকায় এগুলো করপোরেট মিটিং ও প্রিমিয়াম গেট-টুগেদারের জন্য সেরা পছন্দ।

​ডিজিটাল অভিজ্ঞতা ও ইনডোর সিমুলেটর
​স্মার্ট অ্যাপ ও ড্রাইভিং রেঞ্জ: অ্যাপের সাহায্যে ডিজিটাল ট্র্যাকিং করে নিজের সেরা শট রেকর্ড ও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সুবিধা রয়েছে।
​২০৭টি ইনডোর কোর্স: চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটরের সাহায্যে ঘরের ভেতরে বসেই স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ‘সেন্ট অ্যান্ড্রুস’সহ বিশ্বের ২০৭টি বিশ্বখ্যাত কোর্সে খেলার অনুভূতি নেওয়া যাবে। এতে উঁচু-নিচু ভূপ্রকৃতি এবং পাটিংয়ের বিশেষ ট্রেইনিং সুবিধাও রয়েছে।
​প্রশিক্ষণ কেন্দ্র: কোচের অধীনে গলফ শেখার জন্য রাখা হয়েছে আলাদা সিমুলেটর ব্যবস্থা।
​বিনোদন, আড্ডা ও খাবার: ​নাইনটিনথ হোল (19th Hole): ইউরোপের ১৮ হোল গলফ খেলার পর খেলোয়াড়দের ঐতিহ্যবাহী আড্ডার রীতিকে বাস্তবে রূপ দিয়ে গড়ে তোলা হয়েছে চমৎকার এই রেস্টুরেন্ট।
​ডাইনিং বৈচিত্র্য: আন্তর্জাতিক স্বাদের জন্য থাকছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না (চাইনিজ ও জাপানিজ থিম) এবং আরবান ক্রেভ।
​বিলিয়ার্ড রুম: গলফের পাশাপাশি তিনটি বিলিয়ার্ড বোর্ডে আড্ডা দেওয়ার সুযোগ থাকছে।
​মিটিং রুম ও ব্যানকুইট: ২ থেকে ১০ জনের জরুরি বৈঠকের জন্য ৫টি মিটিং রুম এবং সামাজিক/মেহেদি সন্ধ্যার জন্য সুপরিসর ব্যানকুইট হল।
​পরিবার ও শিশুদের আনন্দ-ভুবন
​পাবলিক প্লেসে বাচ্চাদের সামলানোর চিন্তা দূর করতে তৈরি হয়েছে কিডস ক্লাব। মোবাইল বা গেমের স্ক্রিন থেকে শিশুদের বের করে এনে সুস্থ সামাজিক পরিবেশে মেলামেশা, জন্মদিন পালন ও আনন্দঘন সময় কাটানোর আদর্শ স্থান এটি। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবার জন্য কমপ্লেক্সে রয়েছে একটি সুসজ্জিত মেডিকেল রুম।

​মেম্বারশিপ ও অফার: ​বসুন্ধরা সুপার গলফে নিয়মিত গলফারদের জন্য রয়েছে প্লাটিনাম (বার্ষিক ২ লাখ টাকা) ও প্লাটিনাম প্লাস (বার্ষিক ৫ লাখ টাকা) মেম্বারশিপ। এতে আনলিমিটেড প্লে, ফুড ও ইভেন্টে বিশেষ ছাড়সহ নানাবিধ সুবিধা মিলবে। এ ছাড়া করপোরেট ও ফ্যামিলি প্যাকেজও থাকছে।

​বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অরূপ ফেভিয়ান গমেজের মতে—প্রযুক্তি, স্পোর্টস ও আভিজাত্যের সংযোগে কেন্দ্রটি খুব দ্রুতই সামাজিক ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের এক দারুণ হাব হিসেবে গড়ে উঠবে।

আরও

দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২২ বিচারপতি স্থায়ী, নিয়োগ নিয়ে প্রশ্ন

বণিক বার্তা

দুই বছর পূর্ণ হওয়ার আগেই ২২ বিচারপতি স্থায়ী, নিয়োগ নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ২২ জনকে স্থায়ী বিচ...

২০২৬-০৯-২৫ ১৫:০৫

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বণিক বার্তা

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

যারা গত নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করেছে দলে আর তাদের ঠাঁই হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-০৯-২৫ ১৫:০০

বাঁশ দিয়ে সেতুর কাজ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বণিক বার্তা

বাঁশ দিয়ে সেতুর কাজ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিং তৈরিতে অনিয়ম এবং নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে...

২০২৬-০৯-২৫ ১৪:৫৬

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

বণিক বার্তা

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনা ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর...

২০২৬-০৯-২৪ ১৬:৫৯

উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ, কমবে ৩০-৪০ মিনিটের যাতায়াত সময়

বণিক বার্তা

উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ, কমবে ৩০-৪০ মিনিটের যাতায়াত সময়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়ন ও উদ্যোগে রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রি...

২০২৬-০৯-২৪ ১৩:৫১

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

বণিক বার্তা

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

​গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি জন প্রশাসনের সেবা প্রক্রিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন...

২০২৬-০৯-২৪ ১৩:৩৬