শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

জ্বালানি তেলের কোনো সংকট নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

জ্বালানি তেলের কোনো সংকট নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পরিকল্পনা অনুযায়ী সবকিছু পরিচালিত হলে ভবিষ্যতেও জ্বালানি সংকট মোকাবিলার প্রয়োজন হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার) ডা. জাহেদ উর রহমান।

তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হলেও দেশে এর সরাসরি কোনো সংকট তৈরি হয়নি। হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে প্রভাব পড়েছে, তার প্রতিফলন বিশ্বজুড়েই দেখা যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দেশীয় গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি; বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার এখনো পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম তুলনামূলক কম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবের কারণে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে বেশি কেনার প্রবণতা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের আচরণ বাজারে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে।”

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করলে এই অযৌক্তিক কেনাকাটার প্রবণতা কমানো সম্ভব হবে।

তথ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জ্বালানি নিয়ে কোনো সংকট আমাদের স্পর্শ করতে পারবে না।”

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫