রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

অস্কার ২০২৬: ছয় পুরস্কার জিতে সেরা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অস্কার ২০২৬: ছয় পুরস্কার জিতে সেরা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস, যা অস্কার নামে পরিচিত। এরইমধ্যে ৯৮তম আসরে ঘোষণা করা হয়েছে এ বছরের বিজয়ীদের নাম। যুক্তরাষ্ট্রের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবারের আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে সবার নজর কেড়েছে।

অন্যদিকে অভিনয় বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি, আর সেরা অভিনেতার পুরস্কার গেছে মাইকেল বি জর্ডান-এর ঝুলিতে। পার্শ্ব অভিনেত্রী বিভাগে জয়ী হয়েছেন অ্যামি ম্যাডিগান। ‘উইপনস’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান।

নিচে অস্কার ২০২৬–এর প্রধান বিভাগগুলোর বিজয়ীদের তালিকা দেয়া হলো—

সেরা সিনেমা 

বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

মনোনীত ছিল— বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, এফ১, হ্যামনেট, মার্টি সুপ্রিম, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।

সেরা অভিনেত্রী

বিজয়ী: জেসি বাকলি, হ্যামনেট

মনোনীত ছিলেন—রোজ বায়র্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাতে রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু), এমা স্টোন (বুগোনিয়া)।

সেরা অভিনেতা

বিজয়ী: মাইকেল বি জর্ডান—সিনার্স

মনোনীত ছিলেন— তিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), ওয়াগনার মওরা (দ্য সিক্রেট এজেন্ট)।

সেরা পার্শ্ব অভিনেত্রী

বিজয়ী: অ্যামি ম্যাডিগান — উইপনস

মনোনীত ছিলেন— এল ফ্যানিং, ইঙ্গা ইবসডটার লিলেয়াস (দুজনেই সেন্টিমেন্টাল ভ্যালু), উনমি মোসাকু (সিনার্স), টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)।

সেরা পার্শ্ব অভিনেতা

বিজয়ী: শন পেন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

মনোনীত ছিলেন— বেনিসিও দেল তোরো, জ্যাকব এলোরদি, ডেলরয় লিন্ডো, স্টেলান স্কার্সগার্ড।

সেরা পরিচালক

বিজয়ী: পল থমাস অ্যান্ডারসন — ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

মনোনীত ছিলেন— রায়ান কুগলার (সিনার্স), জশ সাফদি (মার্টি সুপ্রিম), জোয়াকিম ট্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু), ক্লোই ঝাও (হ্যামনেট)।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র

বিজয়ী: কে-পপ ডেমন হান্টার্স

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র

বিজয়ী: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা প্রামাণ্যচিত্র

বিজয়ী: মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন

সেরা মৌলিক চিত্রনাট্য

বিজয়ী: সিনার্স — রায়ান কুগলার

সেরা অভিযোজিত চিত্রনাট্য

বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার — পল থমাস অ্যান্ডারসন

সেরা মৌলিক গান

বিজয়ী: ‘গোল্ডেন’ — কে-পপ ডেমন হান্টার্স

সেরা মৌলিক সংগীত

বিজয়ী: সিনার্স — লুডভিগ গোরানসন

সেরা চিত্রগ্রহণ

বিজয়ী: সিনার্স

সেরা সম্পাদনা

বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট

বিজয়ী: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা প্রোডাকশন ডিজাইন

বিজয়ী: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা কাস্টিং

বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং

বিজয়ী: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা কস্টিউম ডিজাইন

বিজয়ী: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিজয়ী: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

যৌথ বিজয়ী: দ্য সিঙ্গারস এবং টু পিপল এক্সচেঞ্জিং সালাইভা

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

বিজয়ী: অল দ্য এম্পটি রুমস

অস্কার ২০২৬-এ বিভিন্ন বিভাগে নতুন ও বৈচিত্র্যময় চলচ্চিত্রের উপস্থিতি বিশ্ব সিনেমার পরিবর্তিত ধারা তুলে ধরেছে। বিশেষ করে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর একাধিক পুরস্কার জয় এবং অভিনয় বিভাগে জেসি বাকলি ও মাইকেল বি জর্ডানের সাফল্য এবারের আসরকে আরও স্মরণীয় করে তুলেছে।

সূত্র: বিবিসি  

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২