শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

অষ্ট্রেলিয়ার ভিসা যাচাই করবেন যেভাবে

অষ্ট্রেলিয়ার ভিসা যাচাই করবেন যেভাবে

কোনো এজেন্টের দেওয়া অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি আসল কি না, তা ঘরে বসেই যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’এর মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই এটি পরীক্ষা করতে পারবেন। সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিশেষ বার্তায় এই তথ্য জানিয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, আপনার এজেন্ট যদি আপনাকে অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না, তা নিশ্চিত হতে অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ এ গিয়ে যাচাই করে নিন।

অফিশিয়াল এই পোর্টাল বা ‘ইমিঅ্যাকাউন্ট’ থেকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত হওয়া যাবে। ১. আপনার নামে কোন ধরনের (সাবক্লাস) ভিসা ইস্যু করা হয়েছে। ২. আপনি অস্ট্রেলিয়ায় ঠিক কত দিন অবস্থান করতে পারবেন। ৩. সেখানে থাকাকালীন আপনার কাজ করার আইনি অনুমতি বা ওয়ার্ক পারমিট আছে কি না।

সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও ভুয়া ভিসা লেটার দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায়, যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে পোর্টাল থেকে সরাসরি তথ্য যাচাই করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯