শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

রাজনীতি

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন

দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার অধিকার আদায়, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে লড়াই অব্যাহত রাখবে বলে অঙ্গীকার করেছে ছাত্র ইউনিয়ন।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল।

সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এদেশের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের লড়াই করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ছাত্র ইউনিয়ন তার নীতিনিষ্ঠ অবস্থান থেকে একচুলও বিচ্যুত হয়নি দাবি করে তিনি বলেন, কখনো শাসকের সঙ্গে আপস করেনি ছাত্র ইউনিয়ন। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার। হাজারো শহীদের রক্তস্নাত এই সংগঠন বাংলাদেশকে বিগত দিনেও পথ দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে।

এসময় অন্তর্বর্তী সরকার মৌলবাদীদের পরামর্শে টিকা দেওয়া কার্যক্রম স্থগিত করেছিল দাবি করে তিনি বলেন, টিকা স্থগিতের কারণেই হাম মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, শিশুরা মারা গেছে।

এই নেতা আরও বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে একটি বাণিজ্য চুক্তি করে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের কলোনিতে পরিণত করে গেছেন ড. ইউনূস। ছাত্র ইউনিয়ন অবিলম্বে দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে সাংস্কৃতিক ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ব্যান্ডদল স্বপ্নবাজ।

আরও

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

রাজনীতি

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাস...

২০২৬-০৭-১০ ২২:৪০

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

২০২৬-০৭-০৯ ২৩:১৭

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

২০২৬-০৭-০৭ ১৩:১৯

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

২০২৬-০৭-০৩ ২৩:০৪