রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর দ্বিতীয় দিনে শুক্রবার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারকে বিশ্বপরিসরে তুলে ধরতে রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কৃষির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উদ্যোগ জোরদার করা জরুরি।

তিনি জানান, দেশের শতাধিক উপজেলায় বর্তমানে ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় মোট ১ কোটি ১০ লাখ শিশুকে মিড-ডে মিলের আওতায় আনার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।

আরও

এক লাখ ৪৫ হাজার কোটি টাকার ঋণ সক্ষমতা অব্যবহৃত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে

বণিক বার্তা

এক লাখ ৪৫ হাজার কোটি টাকার ঋণ সক্ষমতা অব্যবহৃত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ বাড়ছে, কিন্তু সেই অর্থের বড় অংশই ঋণে রূপান্তরিত হচ্ছে না। ফলে একদিকে এসব ব্যাংক...

২০২৬-১১-২৬ ১৪:২০

কারখানায় উৎপাদন সক্ষমতার এক-তৃতীয়াংশ অব্যবহৃত, বিনিয়োগে বড় ধস

বণিক বার্তা

কারখানায় উৎপাদন সক্ষমতার এক-তৃতীয়াংশ অব্যবহৃত, বিনিয়োগে বড় ধস

বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, উচ্চ সুদহার, কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় এবং ব্যাংকিং খাতের নানা জটিলতায় চাপে...

২০২৬-১১-২৫ ১৫:২৬

সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

বণিক বার্তা

সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও সেখানে পৌঁছানো ও ফিরে আসার পথে নানা...

২০২৬-১১-২৪ ২০:৪৪

বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয়

বণিক বার্তা

বিপু-এজাজ নেটওয়ার্ক: জ্বালানি আমদানিতে এখনো বহাল তবিয়তে পুরনো বলয়

জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো চক্রের দাপট এখনো কমেনি। এ বিষয় নিয়ে সিঙ্গাপুরে একটি বৈঠক হচ্ছে। ওই বৈঠক ঘিরে কমিশন ও স্বা...

২০২৬-১১-২৪ ১৬:৩৫

ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

বণিক বার্তা

ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

রাজধানীর তরুণদের খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ...

২০২৬-১১-২৪ ১৬:২৬

দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বণিক বার্তা

দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন...

২০২৬-১১-২৩ ১২:৪৬