শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

নিউজিল্যান্ডের ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশে সফর করবে। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা আবার ক্যাম্পে ফেরার কথা রয়েছে। এই সফরে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যা বাংলাদেশকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাবে।

সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এই সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলা হবে। বিশ্বকাপ বয়কটের পর এই সিরিজ দিয়েই আবার টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিউইরা ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে।

এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু মিরপুর। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

এরপর দুই দল যাবে চট্টগ্রামে, সেখানে ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ এপ্রিল।

সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল, ২ মে মিরপুরে হবে শেষ টি–টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪