শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

নান্দাইলে কৃষকের আটটি গরু চুরি

নান্দাইলে কৃষকের আটটি গরু চুরি

ময়মনসিংহের নান্দাইলে গরু চুরির ঘটনা যেন থামছেই না। গত ১৩ মে উপজেলার শেরপুর ইউনিয়নের তিনটি গোয়াল থেকে আটটি গরু চুরির ঘটনার পর ৮ জুন সোমবার দিবাগত গভীর রাতে আবারও একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এবার নান্দাইল পৌরসভার পাছপাড়া সরকারি মৎস্যখামার সংলগ্ন হাদিস মিয়ার গোয়ালে এ চুরির ঘটনা ঘটে।

হাদিস মিয়ার বড় ভাই আঃ গফুর বলেন, আমি রাত দুইটার একটু আগে বাড়ির বাইরে থেকে ঘুরেফিরে ঘুমাতে যাই। রাত তিনটার দিকে আমার আরেক ভাই আঃ গফুরের স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে ঘরের দরজা খুলতে চাইলে বারবার চেষ্টা করেও খুলতে পারেননি। উপায় না পেয়ে বিকল্প দরজা দিয়ে বের হয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো।

তখন তিনি বুঝতে পারেন, বাড়িতে চোর ঢুকেছে। তার চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখেন, কোনো ঘরের দরজাই খোলা যাচ্ছে না। পরে আঃ গফুরের স্ত্রী সব ঘরের দরজা খুলে দিলে তারা বের হয়ে দেখতে পান, হাদিস মিয়ার গোয়ালে থাকা তিনটি গরু চুরি হয়ে গেছে।

হাদিস মিয়ার ছেলে ইলিয়াস জানান, চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি ফ্রিজিয়ান ক্রস গাভী কয়েক দিন আগে বাচ্চা দিয়েছে। আরেকটি জার্সি গাভী এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে। অপর ফ্রিজিয়ান গাভীটি আট মাসের গর্ভবতী। এতে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে কিছুদিন পরপর নান্দাইলে গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, “আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯