শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওমানের প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওমানের প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজী ইসমাইল আল বালুশি আজ রোববার (১০ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় ওমানের রাষ্ট্রদূত ১৩তম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি-নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে তার সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বৈঠকে বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।

ওমানে বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘শূন্য-সহনশীলতা’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানো বাংলাদেশের অগ্রাধিকার, যাতে তারা স্বাগতিক দেশ ও বাংলাদেশের অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারেন।

এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (পিজিএ৮১) সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওমানের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯