রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটের আশঙ্কা, মজুত নেমেছে বিপজ্জনক পর্যায়ে

মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটের আশঙ্কা, মজুত নেমেছে বিপজ্জনক পর্যায়ে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি খাতে চাপ বাড়ছে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়া এবং আমদানিনির্ভরতা বেড়ে যাওয়ায় তেল ও এলএনজির মজুত আশঙ্কাজনকভাবে কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে শিগগিরই জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করতে পারে। ইতিমধ্যে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়ায় বিমান খাতেও প্রভাব পড়েছে।

মজুত কমে কয়েক দিনের সীমায়

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে সাধারণত ৪৫ দিনের জ্বালানি মজুত রাখার সক্ষমতা থাকলেও বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

অকটেন: দৈনিক চাহিদা ১,১৯৩ টন; মজুত ৯,৮২৯ টন—আর মাত্র ৮ দিন চলবে
পেট্রোল: দৈনিক চাহিদা ১,৪৯৬ টন; মজুত ১৬,২২৫ টন—প্রায় ১১ দিনের সরবরাহ
ডিজেল: দৈনিক চাহিদা ১২,৭৭৭ টন; মজুত ১,৫২,৫৩৯ টন—প্রায় ১২ দিন
জেট ফুয়েল: প্রায় ২৪ দিনের মজুত
ফার্নেস অয়েল: প্রায় ১৮ দিনের চাহিদা মেটানো সম্ভব
সংকটের প্রধান কারণ

জ্বালানি সংকটের পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা—

আন্তর্জাতিক সংঘাত: বাংলাদেশ বছরে প্রায় ৪৫ লাখ টন পরিশোধিত তেল ভারত ও চীন থেকে আমদানি করে। এই সরবরাহ চেইন মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ঝুঁকির মুখে পড়েছে।

গ্যাস উৎপাদন কমে যাওয়া: দেশে উৎপাদিত পেট্রোল ও অকটেনের বড় অংশ গ্যাসফিল্ডের কনডেনসেট থেকে আসে। কিন্তু গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এ উৎসেও টান পড়েছে।

বাজার কারসাজি: আন্তর্জাতিক সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র সরবরাহ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পরামর্শ

বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় এখন থেকেই জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া জরুরি। প্রয়োজনে সীমিত পরিসরে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা, জ্বালানিবিহীন বা কম জ্বালানি নির্ভর পরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া এবং অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের জ্বালানি খাত ‘ভয়াবহ সংকটের’ মুখে পড়তে পারে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫