শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাহাজ চলাচলে নজর রাখা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক বিষয়টি নিশ্চিত করেছে। হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী।

মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছে, “গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে হরমুজ খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। ইরান সেটি মেনে নিয়ে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে তারা এ মুহূর্তে সেখান দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল নেবে। এছাড়া হরমুজের প্রবেশদ্বারের দেশ ওমানও টোল আদায় করবে বলে জানিয়েছিল তেহরান। কিন্তু পরবর্তীতে ওমান জানায়, তারা হরমুজ দিয়ে চলা কোনো জাহাজ থেকে অর্থ আদায় করবে না।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় দেশটি। যুদ্ধের আগে হরমুজ আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো। ফলে সেখান দিয়ে চলাচল করা জাহাজ থেকে কোনো দেশ অর্থ নিতো না। কিন্তু এখন থেকে ইরানকে টোল দিয়ে হরমুজ দিয়ে জাহাজ নিতে হবে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫