রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের

বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০শে মে ২০২৬ ইং তারিখে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়া সভায় রূপালী ব্যাংক কর্মচারী সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের ১৫টি ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'মহান স্বাধীনতার ঘোষক' এবং 'বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা' হিসেবে অভিহিত করে ফেডারেশনের ব্যানারে তার শাহাদাতবার্ষিকীর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনটির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় শুধুমাত্র স্মরণসভার প্রস্তুতিই নয়, বরং বর্তমান ব্যাংকিং সেক্টরের সার্বিক পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে ১৫টি ব্যাংকের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বক্তারা ব্যাংকিং খাতের চলমান সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত সমাধানের জন্য ব্যাংক ফেডারেশন এবং শ্রমিক দলের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে তাদের কার্যকর মধ্যস্থতা ও হস্তক্ষেপের অনুরোধ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মোঃ নূরুল হক সরদার (নিরু) এবং সাধারণ সম্পাদক হোসেন আহমেদের যৌথ স্বাক্ষর রয়েছে।

আরও

দুর্নীতির অভিযোগে ঘেরা ইউনূস সরকারের উপদেষ্টারা, তদন্তের অপেক্ষায় দেশ

বণিক বার্তা

দুর্নীতির অভিযোগে ঘেরা ইউনূস সরকারের উপদেষ্টারা, তদন্তের অপেক্ষায় দেশ

একটি সরকারের পতন বা মেয়াদ শেষ হওয়ার পর তার রেখে যাওয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের হিসাব-নিকাশ শুরু হওয়াই স্বাভাবিক। কিন্তু অ...

২০২৬-০৯-০৩ ১৭:৪৮

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

বণিক বার্তা

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন...

২০২৬-০৯-০২ ২০:৪০

আস্থা ফেরানোর চেষ্টায় সম্মিলিত ইসলামী ব্যাংক, বাড়ছে লেনদেনের সুযোগ

বণিক বার্তা

আস্থা ফেরানোর চেষ্টায় সম্মিলিত ইসলামী ব্যাংক, বাড়ছে লেনদেনের সুযোগ

দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক...

২০২৬-০৯-০২ ১৫:৫০

শিল্পের নামে নদী দখল, মেঘনার ২৪১ একর জমি উদ্ধারের সুপারিশ

বণিক বার্তা

শিল্পের নামে নদী দখল, মেঘনার ২৪১ একর জমি উদ্ধারের সুপারিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর প্রায় ২৪১ একর জমি দখলের অভিযোগের তদন্তে সত্যতা পেয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। মেঘনা গ্...

২০২৬-০৮-৩১ ১৮:১৮

সরকারের সিদ্ধান্তে রাষ্ট্রের ভবিষ্যৎ

বণিক বার্তা

সরকারের সিদ্ধান্তে রাষ্ট্রের ভবিষ্যৎ

সরকার পরিবর্তনশীল, কিন্তু রাষ্ট্র স্থায়ী। সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে রাষ্ট্র তথা দেশের মানুষের ভবিষ্যৎ বা ভাগ্য।

২০২৬-০৮-৩১ ১৭:৩২

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

বণিক বার্তা

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনের অর্থ ফেরত দেওয়া এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘৫০% পেন...

২০২৬-০৮-৩১ ১৪:৪৮