শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরানের হরমুজ অবরোধ, আঁচ করতে পারেনি যুক্তরাষ্ট্র

ইরানের হরমুজ অবরোধ, আঁচ করতে পারেনি যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে যুক্তরাষ্ট্র যথাযথ গুরুত্ব দেয়নি বলে মন্তব্য করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কামরাভার মতে, ইরান চাইলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করতে পারে অথবা সহজেই জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে সক্ষম। বর্তমান পরিস্থিতিতে তেহরানের হাতে এ পদক্ষেপ নেওয়ার আরও বেশি অজুহাত তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অভিযোগ করেন যে আমিরাত, সৌদি আরব ও কাতার মার্কিন-ইসরায়েলি যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে, তখন ইরানের জন্য প্রণালীটি বন্ধ রাখা বা নিজেদের পছন্দ অনুযায়ী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার সুযোগ আরও বেড়ে যায়।

কামরাভা আরও বলেন, ইরান-ইরাক যুদ্ধের সময় থেকেই হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে আসছে তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্র এ হুমকিকে কখনো গুরুত্বের সঙ্গে নেয়নি—যা এখন ‘অবাক করার মতো’ বলে মনে হচ্ছে।

এদিকে, হরমুজ প্রণালী খুলে দেওয়াসহ ১৫ দফা শর্ত সম্বলিত একটি প্রস্তাব ইরানকে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫