শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

গ্যাস নেই—বন্ধ সড়ক, বিরিয়ানির দোকানে উপচে পড়া ভিড়

গ্যাস নেই—বন্ধ সড়ক, বিরিয়ানির দোকানে উপচে পড়া ভিড়

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ওয়াসার খোঁড়াখুঁড়ির সময় গ্যাস সরবরাহের সংযোগ লাইন ফেটে গেছে। এতে তিতাসের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়িতে রান্না বন্ধ রয়েছে, যার ফলে বিরিয়ানির দোকানগুলোতে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে।

পাশাপাশি গ্যাসলাইন ফেটে যাওয়ায় গুলশান থেকে বাড্ডামুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ভালভ বন্ধ করে ‘লিকেজ মেরামতের কাজ চলছে’। এতে ওই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাড্ডা এলাকার জনপ্রিয় ‘নয়ন বিরিয়ানি’তে অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়েছে। বিরিয়ানি কিনতে আসা মানুষের লাইন দোকান পেরিয়ে মূল সড়কে চলে এসেছে। গুলশান থেকে বাড্ডামুখী এই সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় বিরিয়ানি কিনতে আসা মানুষরা মূল সড়কেই অবস্থান নিয়েছেন।

বিরিয়ানি কিনতে আসা বাড্ডা এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের এলাকাসহ আশপাশের সব এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ আছে। বাসাবাড়িতে কোনো রান্না হয়নি, কখন গ্যাসের লাইন ঠিক হবে কেউ জানে না। তাই সবাই রাতের খাবারের জন্য বিরিয়ানি কিনতে এসেছে।

গুলশান-বাড্ডা লিংক রোডে চলাচলকারী রিকশাচালক মকবুল আলী বলেন, গুলশান-১ নম্বর থেকে বাড্ডার দিকে আসার পথ বন্ধ থাকায় মানুষ হেঁটে যাতায়াত করছে। গুলশান এক নম্বরের কাছাকাছি কাজ করার সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে পুলিশ এই সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। গুলশান মোড়ের আগে সাধারণ মানুষ বাস থেকে নেমে হেঁটে যাতায়াত করছে। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ আছে।

জানা গেছে, বাড্ডা লিংক রোডে বেশ কিছুদিন ধরে পানির নতুন লাইনের সংযোগের কাজ করছে ঢাকা ওয়াসা। এর মধ্যে আজ গুলশান-১ এর পাশে খোঁড়াখুঁড়ি করার সময় তিতাসের একটি বড় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। মুহূর্তেই গ্যাস লিকেজ হতে থাকলে নিরাপত্তার স্বার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গুলশানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মাহফুজুর রহমান বলেন, ওয়াসা পানির লাইনের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাসলাইনের ক্ষতি করেছে। এ কারণে বাড্ডা লিংক রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লাইনের মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ রাখা হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯