সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় সাব রেজিস্টার অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাইবান্ধায় সাব রেজিস্টার অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাইবান্ধায় সাব রেজিস্টার অফিসে অবৈধভাবে অনির্বাচিত একটি কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে সাব রেজিস্টার অফিসের সামনে ডিবি রোডে গাইবান্ধার সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ডিবি রোডে বসে সড়ক অবরোধ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের দুই পাশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, আলতাব হোসেন, ইকবাল করিম, মামুনুর রশিদ তুষার, মনজুর রহমান লিটন, আব্দুস সালাম, আব্দুর রউফ প্রমুখ।

বক্তারা বলেন জমি দলিলের জন্য ক্রেতাদের কাছ থেকে সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায় করছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক। সমিতির নামে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৬ হাজার টাকা আদায় করছেন । তারা বলেন, ওই মোস্তা মল্লিক বিগত ১৭ বছর ধরে সমিতির নামে মনগড়া ভাবে টাকা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। গাইবান্ধাবাসী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিকের সীমাহীন দুর্নীতি অনিয়মের হাত থেকে মুক্তি চান। বক্তারা আরো বলেন, সাব রেজিস্টার অফিস চাঁদাবাজ ও দালালমুক্ত করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সাব রেজিস্টার অফিসে অনিয়ম দুর্নীতি অবিলম্বে বন্ধ না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয় ।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯