মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার, মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার, মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে. । একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করেছে র‍্যাব ।

রোববার (২৮ জুন) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা র‍্যাব-১৩ ।

গ্রেফতারকৃত আহসান হাবিব গাইবান্ধা সদর উপজেলার রামনাথের ভিটা বালুচর গ্রামের বকুল মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দেন। ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হয় গত ৩১ মার্চ আসামি তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে আসামি ওই শিক্ষার্থীকে নিয়ে গা ঢাকা দেয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব- ১৩ ক্যাম্পের একটি অভিজানি দল গত শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালায়। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিবকে গ্রেফতার এবং এরসঙ্গে অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয।

র‍্যাব-১৩ ,গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আহসান হাবীব এবং উদ্ধার হওয়া শিক্ষার্থীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯