মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আজাহার গ্রেফতার

গাইবান্ধায় চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আজাহার গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় আজহার আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।

শনিবার ( ৬ জুন) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মোহাম্মদ আবু ইকবাল পাশা।

গ্রেফতারকৃত আজাহার আলী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে ।

মামলার বিবরণী জানা গেছে, গত ১ জুন পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজহার আলী শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

এ ঘটনায় শিশুটির দাবি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আজহার আলীকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবু ইকবাল পাশা বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯