সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধার তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতুসহ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতুসহ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু বা টানেল নির্মাণ ও বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত পুনরায় ট্রেন চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে ) দুপুরের দিকে সাঘাটা-বোনার পাড়া চৌরাস্তা মোড়ে সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধ চলাকালে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, সিপিবি উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মন, জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বোনারপাড়া জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারি অধ্যাপক শাহ আলম, বিএনপি নেতা কবির জুয়েল যুবদলের উপজেলা নেতা আনিছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সমাজসেবক রওশন হাবীব রোজ, আজাদুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯০৫ সাল থেকে চলমান বোনারপাড়া থেকে ফুলছড়িঘাট হয়ে বাহাদুরাবাদঘাট পর্যন্ত রেলের মাধ্যমে উত্তরঞ্চলবাসী রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রেখেছিল। আমরা মনে করি উত্তরাঞ্চলের ৮ জেলার সাথে পূর্বাঞ্চল ও রাজধানীর সাথে যোগাযোগ রাখতে ২য় যমুনা সেতু ফুলছড়িঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত হওয়া উচিত। প্রায় ২ হাজার একর জমি পূর্বে থেকেই অধিগ্রহণ করা আছে, সেজন্য অর্থের অপচয় কম হবে। উত্তর জনপদের মানুষের প্রাণের দাবি ২য় যমুনা সেতু ফুলছড়িঘাট থেকে বাহাদুরাবাদঘাটে বাস্তবায়ন করা হোক।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯