শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ফর্টিজের গোলবন্যা, কিংসের ঘাড়ে আবাহনীর নিঃশ্বাস

ফর্টিজের গোলবন্যা, কিংসের ঘাড়ে আবাহনীর নিঃশ্বাস

বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল তিনটি ম্যাচ। ঢাকা আবাহনী ও ফর্টিজ নিজ নিজ ম্যাচে জয় পেলেও বসুন্ধরা কিংস পয়েন্ট হারিয়েছে। এতে লিগের শিরোপা লড়াই জমে উঠেছে। ১৮ ম্যাচের লিগে ১৬ রাউন্ড শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে এক পয়েন্ট পেছনে আবাহনী। ১৫ মে আবাহনীকে কিংস হারাতে পারলেই শিরোপার নিষ্পত্তি হবে।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। সুলেমানে দিয়াবাতে প্রথমার্ধে আর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সৈয়দ কাজেম শাহ কিরমানি। প্রথমার্ধের শেষ দিকে গোল পায় আবাহনী। ডান দিক থেকে মিরাজুল ইসলামের লম্বা ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থেকে হেডে গোল করেন মালির ফুটবলার দিয়াবাতে। 

লিগে এটি দিয়াবাতের দশম গোল। ৮২ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার এমেকা ওগবাহ। প্লেসিংয়ে কাজেম শাহ কিরমানির গোল করতে সমস্যা হয়নি। 

দিনের অন্য ম্যাচে ফর্টিজ ৭-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারায়। ফর্টিজের গাম্বিয়ান পা ওমর জোবে চার গোল করেন। এই জয়ে ফর্টিজ ১৬ ম্যাচে ৩১ পয়েন্টে তৃতীয় স্থানে। ফর্টিজ শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৩৭। আবাহনী ও বসুন্ধরা কিংস শেষ দুই ম্যাচ ড্র করলে শিরোপা দৌড়ে থাকবে ফর্টিজও।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪