রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ফেনীতে জুলাই শহীদ সবুজ হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু, আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি বাদীর

ফেনীতে জুলাই শহীদ সবুজ হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু, আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি বাদীর

ফেনীর মহিপালে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলার সাক্ষগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেনী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সিরাজুদ্দৌলাহ কুতুবীর আদালতে মামলার বাদী নিহত সবুজের ভাই মো. ইউছুফ প্রথম দিনে দায়রা-৩৫৭/২০২৬ নম্বর মামলায় সাক্ষ প্রদান করেন। এসময় তিনি জানান, তার সামনে তার ভাই সবুজকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ কারণে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন ইউছুফ।

এরমধ্যদিয়ে ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ডে ফেনী মডেল থানা ও আদালতে দায়ের করা ২৪টি মামলার মধ্যে প্রথম কোন মামলার সাক্ষগ্রহণ শুরু হলো। তার মধ্যে ৭টি হত্যা ও ১৭টি মামলায় হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, আসামী কারা তা মুখ্য বিষয় নয়, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে এমন আশা ফেনীবাসীর।

২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্বিচারে করা গুলিতে প্রাণ হারান মো. সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬২ জনের নাম উল্লেখ ও আরো ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে, গত ৫ মে আসামীর বিরুদ্ধে চার্জ গঠিত করে স্বাক্ষ্য গ্রহণের আদেশ দেন বিচারক। তার আহে গত বছরের ২২ ডিসেম্বর পলাতক থাকায় নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তার আগে ৯ ডিসেম্বর মামলায় এজাহারনামীয় ৬২ জন ও তদন্তে নাম পাওয়া আরও ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়। ইতোমধ্যে এ মামলায় এজাহারনামীয় ৫ জন ও সন্দেহভাজন ৩৯ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯