শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. তোরাব মোল্লা (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ তোরাব মোল্লা ভাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরীকান্দা মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

নিহতের প্রতিবেশী ও ভাঙ্গা বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, তোরাব মোল্লা দুই ছেলে ও দুই মেয়ের বাবা। এ ঘটনায় অটোভ্যানের চালক বজলু মৃধা আহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, তোরাব মোল্লা সোমবার খুব সকালে কাজের সন্ধানে প্রতিবেশী অটোভ্যানচালক বজলু মৃধার অটোভ্যানে করে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত আতাদি মহল্লার জনের হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩০০ মিটার উত্তর-পূর্ব কোণে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় পৌঁছালে ঢাকার দিক থেকে আসা রপ্তানিকাজে নিয়োজিত একটি কাভার্ডভ্যান অটোভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানযাত্রী তোরাব মোল্লা ও ভ্যানচালক বজলু মৃধা সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী আহত ওই দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, নিহত তোরাব মোল্লার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোভ্যান ও কাভার্ডভ্যান ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯