সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

দিনাজপুরের চিরিরবন্দরে নারী কর্মচারী ধর্ষণ: মামলা দায়ের, তদন্ত শুরু

দিনাজপুরের চিরিরবন্দরে নারী কর্মচারী ধর্ষণ: মামলা দায়ের, তদন্ত শুরু

দিনাজপুরের চিরিরবন্দরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মহিলা আবাসিক ছাত্রীনিবাসে কর্মরত ওই নারীকে একই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির ২ নম্বর গেটসংলগ্ন ভবন এবং ছাত্রীনিবাসের একটি কক্ষে তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার নির্যাতন করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের একপর্যায়ে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়লে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ২২, তারিখ ১৮-০৩-২০২৬। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯