শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে থাকল ম্যানসিটি

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে থাকল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার নিয়ন্ত্রণ এখন ম্যানচেস্টার সিটির হাতে নেই। তবে শীর্ষে থাকা আর্সেনালকে চাপে রাখতে ও শিরোপার দৌড়ে থাকতে তাদের সামনে জয়ের বিকল্প নেই। একই সঙ্গে তারা গানারদের হোঁচটের অপেক্ষায়। গতকাল (শনিবার) ব্রেন্টফোর্ডকে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল সিটিজেনরা।

চলতি মৌসুমের ঘরের দর্শকদের সামনে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকল ম্যানসিটি। গত সপ্তাহে এভারটনের ৩-৩ গোলে নাটকীয় ড্রয়ের পর উড়ন্ত জয় পেল তারা।

প্রথম সুযোগ পায় ব্রেন্টফোর্ড। মাইকেল কায়োদের থ্রো ইন থেকে সিটি বক্সে কাঁপন ধরায় তারা। জিয়ানলুইজি দোনারুমা বল ঠেকাতে পারেননি। তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করা হয়।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সিটি সত্যিকারের সুযোগ তৈরি করে। এভারটনের বিপক্ষে জোড়া গোল করা জেরেমি ডকু বাঁ দিকে গিয়ে বক্সে ক্রস দেন। আর্লিং হালান্ড লাফিয়ে হেড করে গোলবারের পাশ দিয়ে বল পাঠান।

নরওয়েজিয়ান স্ট্রাইকার তারপর যেন জেগে ওঠেন। কয়েক মিনিট পর তার শট প্রথমবার লক্ষ্যে ছোটে। তবে তার হেড সহজেই লুফে নেন কাওমহিন কেলেহের।

ব্রেন্টফোর্ড গোলকিপার পরে আরেকবার হালান্ডের শট রুখে দেন। সফরকারীরা চাপ তৈরি করলেও সিটি এক ঘণ্টার মাথায় গোলমুখ খোলে। পাঁচ দিন আগে টফির বিপক্ষে গোল করা ডকু ১৮ গজ বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান।

সেমেনিয়োর কাটব্যাক থেকে অবশেষে গোলের দেখা পান হালান্ড।  শেষ দিকে ওমর মারমৌশ আরেকটি গোল যোগ করেন।

সিটির এই জয়ে আর্সেনাল চাপ নিয়ে ইস্ট লন্ডনে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে। ৩৬ ম্যাচ শেষে দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। 

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪