শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

শিক্ষা বার্তা

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ভারী বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং কিছুক্ষণের মধ্যে আবারো বসবো। চেষ্টা করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায়।’

তিনি বলেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার রিপোর্ট এখনো পাইনি। এটার জন্যই অপেক্ষা করছি। কারণ, ঢাকাতেও ভারী বৃষ্টি বর্ষণ হয়েছে। কিছুক্ষণ আগেও বিষয়গুলো নিয়ে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনা করছিলাম।’

আজ রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মন্ত্রী বলেন, ‘৬৪ জেলার ডিসি এবং সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। শিডিউলগুলো নিয়মিত আপডেট করছি এবং যে সব পরীক্ষাগুলো পিছিয়ে যাবে; সে পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা করছি।’

মন্ত্রীর ভাষ্য, কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে তা স্থগিত করা হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

আরও

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা বার্তা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ...

২০২৬-০৭-১৪ ২৩:১৯

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বার্তা

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা বার্তা

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা বার্তা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা বার্তা

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা বার্তা

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯