রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বিশ্বকাপে স্কালোনির প্রথম একাদশে কারা থাকছেন?

বিশ্বকাপে স্কালোনির প্রথম একাদশে কারা থাকছেন?

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২৬ সদস্যের দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। এখন আলোচনার কেন্দ্রবিন্দু—প্রথম ম্যাচে কোচ লিওনেল স্কালোনির শুরুর একাদশ কেমন হতে পারে।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে ২৬ সদস্যের দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। এখন আলোচনার কেন্দ্রবিন্দু—প্রথম ম্যাচে কোচ লিওনেল স্কালোনির শুরুর একাদশ কেমন হতে পারে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

স্কালোনির কোচিং দর্শনের কারণে আর্জেন্টিনার একাদশ অনুমান করা বরাবরই কঠিন। কাতার বিশ্বকাপেও প্রতিপক্ষ ও অনুশীলনের পারফরম্যান্স দেখে শেষ মুহূর্তে দল সাজিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ের দলীয় কাঠামো বিবেচনায় সম্ভাব্য একটি একাদশের আভাস মিলছে।

গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের জায়গা নিয়ে কোনো সংশয় নেই। জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন ‘দিবু’। পুরোপুরি ফিট থাকলে বিশ্বকাপজুড়েই তিনিই হবেন আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক।

রক্ষণভাগে ডানদিকে থাকতে পারেন নাহুয়েল মলিনা। যদিও ক্লাব পর্যায়ে সবসময় নিয়মিত নন, জাতীয় দলে এই পজিশনে বিকল্প কম থাকায় তার একাদশে থাকার সম্ভাবনাই বেশি। সেন্টার-ব্যাকে নিশ্চিতভাবেই থাকবেন ক্রিস্তিয়ান রোমেরো। তার নেতৃত্ব, শারীরিক উপস্থিতি ও রক্ষণ সামলানোর দক্ষতা আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ।

অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিরও প্রথম একাদশে ফেরার সম্ভাবনা জোরালো। বাছাইপর্বের নিষেধাজ্ঞার অংশবিশেষ ফিফা প্রত্যাহার করায় উদ্বোধনী ম্যাচে খেলতে বাধা নেই তার। যদিও লিসান্দ্রো মার্টিনেজ এই জায়গার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী। বাঁ দিকের ডিফেন্সে এগিয়ে আছেন নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে রদ্রিগো দে পলের জায়গা প্রায় নিশ্চিত। তবে তার পাশে কে থাকবেন, সেটি নিয়ে রয়েছে আলোচনা। লেয়ান্দ্রো পারেদেস কিছুটা এগিয়ে থাকলেও এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দুজনেই জোর প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রয়োজনে স্কালোনি এই দুজনকে একসঙ্গেও খেলাতে পারেন।

আক্রমণভাগে লিওনেল মেসির জায়গা নিয়ে প্রশ্নই ওঠে না। এটি তার ষষ্ঠ ও সম্ভবত শেষ বিশ্বকাপ। তাকে ঘিরেই গড়ে উঠবে আর্জেন্টিনার আক্রমণ পরিকল্পনা।

সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে লড়াই চলছে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মধ্যে। কাতার বিশ্বকাপে শেষ দিকে আলভারেজ নিজের জায়গা শক্ত করেছিলেন। বর্তমান ফর্ম বিবেচনায়ও অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড কিছুটা এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

থিয়াগো আলমাদাও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ভালো খেলছেন। তিনি তৃতীয় ফরোয়ার্ড কিংবা অতিরিক্ত মিডফিল্ডার—দুই ভূমিকাতেই ব্যবহার হতে পারেন। তবে নিকোলাস গঞ্জালেসসহ কয়েকজন বিকল্প তার জায়গার জন্য লড়াইয়ে আছেন।

বিশ্বকাপ শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচগুলো থেকেই হয়তো স্কালোনি তার চূড়ান্ত একাদশের রূপরেখা ঠিক করবেন।

সম্ভাব্য একাদশ (৪-৩-৩): মার্টিনেজ; মলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো; দে পল, পারেদেস, এনজো; মেসি, আলভারেজ, আলমাদা।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪