রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বিশ্বকাপ ম্যাচে বিশৃঙ্খলা-জোরপূর্বক প্রবেশ, গ্রেপ্তার ৬

বিশ্বকাপ ম্যাচে বিশৃঙ্খলা-জোরপূর্বক প্রবেশ, গ্রেপ্তার ৬

ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ভেতর দুটি সংঘর্ষের অভিযোগ পেয়েছিল পুলিশ। সেসব ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মাতাল অবস্থায় থাকা, ট্রেডমার্ক জালিয়াতি এবং অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশসহ নানা অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর্লিংটন পুলিশ জানিয়েছে, বুধবার এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের ভেতরে সংঘর্ষের দুটি অভিযোগ পেয়েছিল তারা। ওই দুই ঘটনার কোনোটিতেই কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর বাইরে গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মাদক-সংক্রান্ত অপরাধ, একজন প্রকাশ্যে মাতাল অবস্থায় থাকা এবং আরেকজন ২৫০০ থেকে ৩০,০০০ মার্কিন ডলার মূল্যের পণ্যে ট্রেডমার্ক জালিয়াতির সন্দেহে আটক হন।

পুলিশের তথ্যমতে, সাধারণত স্টেডিয়ামের কর্মীরাই প্রথমে বিশৃঙ্খল দর্শকদের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং প্রয়োজন হলে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। নিরাপত্তাকর্মীরা অনেক ক্ষেত্রেই পুলিশের হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দর্শকদের ভিড় পর্যবেক্ষণের জন্য ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ড্রোন ব্যবহার করা হয় এবং পুলিশ কর্মকর্তা সেগওয়েতে চড়ে স্টেডিয়ামের চারপাশে টহল দেন।

এ ছাড়া অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ– বহু সমর্থক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে কোনো ধরনের যাচাই ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন। যদিও ভিন্ন কথা বলছে ফিফা, টিকিট ছাড়া কোনো সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করেছে– এমন কোনো তথ্য তাদের জানা নেই।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪