শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে এক প্রেসিডেন্টের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে এক প্রেসিডেন্টের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি কেপ ভার্দে। গ্রুপের সব ম্যাচ ড্র করে তারা শেষ ৩২ এ উঠে ইতিহাস গড়েছে। নকআউটে তারা মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এই ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট লিওনেল স্কালোনির দল। কিন্তু কেপ ভার্দেও ছেড়ে কথা না বলার আত্মবিশ্বাস অর্জন করেছে। আরেকটি চমক দেখানোর অপেক্ষায় তারা। আর এই ম্যাচ নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন একটি দেশের প্রেসিডেন্ট। না, এই দুই দেশের কোনো প্রেসিডেন্ট নয়, ইস্ট তিমুরের!

হোসে মানুয়েল রামোস-হোর্তার এই ভবিষ্যদ্বাণী ভাইরাল হতে সময় লাগেনি। তার কথা, বিশ্বকাপে প্রথম হার দেখতে যাচ্ছেন মেসি। কেপ ভার্দেকে সামলাতে পারবে না আর্জেন্টাইনরা। অন্ধ বিশ্বাস, অদ্ভুত যুক্তি ও আফ্রিকান দলটির প্রতি অটল আস্থা থেকে এমন ভবিষ্যদ্বাণী করেছেন ইস্ট তিমুরের রাষ্ট্র প্রধান।

কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাবে, এই বিশ্বাসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খুঁটিনাটি কিছু বাদ দেননি রামোস-হোর্তা, ‘কঠোর খাদ্যাভ্যাসের কারণে কেপ ভার্দিয়ানদের এক অতুলনীয় শারীরিক ও আধ্যাত্মিক গঠন রয়েছে: এই খাদ্যাভ্যাসে থাকে কাচুপা, যা ভুট্টা, শিম, মাংস এবং অন্যান্য অনেক প্রোটিনের একটি মিশ্রণ। রুক্ষ প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের মধ্যে এক অসাধারণ সহনশীলতা গড়ে উঠেছে।’

শুধু শারীরিক গঠন দিয়েই ব্যাখ্যা শেষ করেননি প্রেসিডেন্ট, কেপ ভার্দের ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরেছেন তিনি, ‘কেপ ভার্দিয়ানরা খুব ধার্মিক, ক্যাথলিজম ও আফ্রিকান আধ্যাত্মিক প্রথার সমন্বয় থেকে তাদের এই বিশ্বাস। তাদের সাংস্কৃতিক পরিচয় অনন্য। সব ঈশ্বরের আশীর্বাদ তাদের সঙ্গে আছে।’

রাষ্ট্রপতি কোন দল সমর্থন দিচ্ছেন, তা শুরু থেকেই তার বক্তব্যে বোঝা গেছে। তবুও নিজের অবস্থান তুলে ধরলেন, ‘কে কেপ ভার্দে জাতীয় দলকে বিশ্বাস করেনি? অথবা বলা ভালো, কে-ই বা বিশ্বাস করেছিল? আমি বিশ্বাস করতাম এবং এখনও করি। কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে।’

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। তিমুরিজ প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণীর প্রতিক্রিয়া জানানোর সুযোগ হয়তো মাঠেই নেবেন মেসিরা।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪