শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

‘আইপিএলের জন্য আমি আমার ক্যারিয়ার হারিয়েছি’

‘আইপিএলের জন্য আমি আমার ক্যারিয়ার হারিয়েছি’

সম্প্রতি নিজের জাতীয় দলের ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছেন সাবেক ইংলিশ তারকা অলরাউন্ডার কেভিন পিটারসন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলছে, সম্প্রতি কেভিন পিটারসেনের সাক্ষাৎকার নেন রণভীর আল্লাবাদিয়া নামের এক ইউটিউবার। আর সেই সাক্ষাৎকারেই এই চাঞ্চল্যকর মন্তব্যটি করেন পিটারসেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, পিটারসন মনে করেন আইপিএল খেলতে চাওয়ার অপরাধেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার ক্যারিয়ার শেষ করে দিয়েছিল।

পিটারসেন দাবি করেন, ২০০০ সালের শেষদিকে যখন আইপিএলের জয়জয়কার শুরু হয়, তখন ইসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে চাইত না। কিন্তু পিটারসেন আইপিএলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আইপিএলকে প্রাধান্য দিয়েছিলাম বলে সেই সময় বোর্ড আমার বিপক্ষে চলে গিয়েছিল। আমি বড় বিসর্জন দিয়েছি, আমি আমার ক্যারিয়ার হারিয়েছি।’

পিটারসন আক্ষেপ করে বলেন, মাত্র ৩৩ বছর বয়সে তার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। তিনি ১০৪টি টেস্ট খেলেছেন, কিন্তু তার বিশ্বাস ছিল তিনি অনায়াসেই ১৫০-১৬০টি টেস্ট খেলতে পারতেন এবং ১২,০০০-১৩,০০০ রান করতে পারতেন। ইসিবির সাথে সেই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত তাকেই বলি হতে হয়েছে বলে তিনি মনে করেন।

নিজে ক্যারিয়ার হারালেও বর্তমান প্রজন্মের ইংলিশ ক্রিকেটারদের জন্য তিনি যে পথ তৈরি করে দিয়েছেন, তা নিয়ে গর্বিত পিটারসন। তিনি জানান, ‘কয়েকদিন আগে জস বাটলারের সাথে কথা হয়েছে এবং বাটলার আমাকে ধন্যবাদ জানিয়েছে। কারণ, আমি সেই সময় বুক চিতিয়ে লড়াই করেছিলেন বলেই আজ বাটলার-স্টোকসরা কোনো বাধা ছাড়াই আইপিএলের কোটি কোটি টাকার স্বাদ নিতে পারছেন।’

পিটারসন ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান করেছেন, যার মধ্যে সেঞ্চুরি ছিল ২৩টি। ওয়ানডেতে তার রান ৪৪৪০।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪