শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

আবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার মুশফিক

আবার আইসিসির মাসের সেরা ক্রিকেটার মুশফিক

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে।

পুরস্কার জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, ‘আবারও আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি বেশি আনন্দিত।’ তাইজুলকেও প্রশংসায় ভাসান মুশফিক, ‘আমার সতীর্থ তাইজুল পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে। এই সিরিজের কথা আমরা দীর্ঘদিন মনে রাখব।’

এর আগে ২০২১ সালের মে মাসে এই পুরস্কার জেতেন মুশফিক। পাঁচ বছর পর এলো আরেকটি সম্মাননা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২ টেস্টে ৬৩ গড়ে ২৩৫ রান করে সিরিজসেরার হয়েছিলেন মুশফিক।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪